চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে গৃহবধূকে নির্যাতন করে বিষ ঢেলে হত্যার ঘটনায় দুই গ্রেপ্তার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুর্গাপুরে গৃহবধূকে নির্যাতন করে বিষ ঢেলে হত্যার ঘটনায় দুই গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূ আফরিন আক্তার বৃষ্টি (২২) কে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-৫। রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আনোলিয়া এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন, নিহত গৃহবধূর শশুর আব্দুল জলিল (৫০) এবং ননদ শ্যামলী আক্তার (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে আফরিন আক্তার বৃষ্টি আনোলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলীর সাথে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী শাহিনুর আলী যৌতুকের জন্য প্রায়ই তার স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন। ওই নির্যাতন সহ্য করতে না পেরে গত শুক্রবার আফরিন আক্তার বৃষ্টিকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরবর্তীতে গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয় এবং র‍্যাব-৫ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত দুই আসামি আব্দুল জলিল ও শ্যামলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভ এবং শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত সকল আসামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।

এদিকে, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তীব্র হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দুর্গাপুরে গৃহবধূকে নির্যাতন করে বিষ ঢেলে হত্যার ঘটনায় দুই গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত