চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনের বেলায় ভ্যান চালককে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনের বেলায় ভ্যান চালককে কুপিয়ে টাকা ছিনতাই
রাজশাহীর পুঠিয়ায় এক ভ্যান চালককে মারাত্মকভাবে কুপিয়ে টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার মোঃ আলমগীরের ছেলে আলম আলী নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেল নিয়ে এসে পথ আগলে কিছু বুঝে ওঠার আগেই তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আলমের নিকট থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। আলমের দুই পা, দুই হাত, বুকে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। দিনে-দুপুরে এমন ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে আহত আলম আলী বলেন, "আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে মোটরসাইকেলে করে এসে তিনজন যুবক আমাকে ডাক দেয়। আমি কাছে যেতেই তারা আমার ওপর ছুরি ও চাপাতি দিয়ে হামলা চালায় এবং মাথায় আঘাত করে আমাকে ফেলে দেয়। পরে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা তিনজনই হেলমেট পরা ছিল।" এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, "এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনের বেলায় ভ্যান চালককে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত