চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনাজপুরে ৭৮তম ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী পশু মেলার উদ্বোধন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনাজপুরে ৭৮তম ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী পশু মেলার উদ্বোধন
দিনাজপুর জেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সদর চেরাডাঙ্গী প্রাঙ্গণে ৭৮তম ঐতিহ্যবাহী বাংলাদেশ চেরাডাঙ্গী পশু মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির আয়োজনে এ মেলার শুভ সূচনা হয়। দোয়া মাহফিলের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার। চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট মো. রাশেদ-উজ-জামান রূপনের সভাপতিত্বে এবং মেলা কমিটির সেক্রেটারি মো. মাজেদুর রহমান মাজেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে চেরাডাঙ্গী মেলা কমিটির প্রতিষ্ঠাতা মরহুম ফজলে হকসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে ৭৮তম ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী পশু মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
দিনাজপুর জেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সদর চেরাডাঙ্গী প্রাঙ্গণে ৭৮তম ঐতিহ্যবাহী বাংলাদেশ চেরাডাঙ্গী পশু মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চেরাডাঙ্গী মেলা কমিটির আয়োজনে এ মেলার শুভ সূচনা হয়। দোয়া মাহফিলের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকার। চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট মো. রাশেদ-উজ-জামান রূপনের সভাপতিত্বে এবং মেলা কমিটির সেক্রেটারি মো. মাজেদুর রহমান মাজেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, চেরাডাঙ্গী মেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে চেরাডাঙ্গী মেলা কমিটির প্রতিষ্ঠাতা মরহুম ফজলে হকসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত