চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনাজপুরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনাজপুরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় শহরের চাউলিয়াপট্টি নূরানী মাদরাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ হাফিজুর রহমান সরকার। এ সময় দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ানসহ পৌর ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে ৩নং ওয়ার্ড ও সুইহারির ৪নং ওয়ার্ডে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন হাফিজুর রহমান সরকার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় শহরের চাউলিয়াপট্টি নূরানী মাদরাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ হাফিজুর রহমান সরকার। এ সময় দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ানসহ পৌর ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে ৩নং ওয়ার্ড ও সুইহারির ৪নং ওয়ার্ডে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন হাফিজুর রহমান সরকার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত