চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনাজপুরে বিএনপির সাবেক এমপি রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনাজপুরে বিএনপির সাবেক এমপি রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন
দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকেল ৫টায় লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার ছোট ভাই জাহিদ আমিন। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দিনাজপুর জেলা জামায়াত ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, স্থগিত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, আলহাজ্ব মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, এবং জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। জানাজার পর লালবাগ গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। শুক্রবার রাতে ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে বিরামপুর উপজেলা শহরে পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেজিনা ইসলাম। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা ভোর ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। রেজিনা ইসলামের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ জেলা বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রেজিনা ইসলামের মৃত্যুতে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরে বিএনপির সাবেক এমপি রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৫

featured Image
দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) বিকেল ৫টায় লালবাগ দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার ছোট ভাই জাহিদ আমিন। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দিনাজপুর জেলা জামায়াত ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, স্থগিত সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, আলহাজ্ব মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, এবং জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। জানাজার পর লালবাগ গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। শুক্রবার রাতে ঢাকা থেকে দিনাজপুর ফেরার পথে বিরামপুর উপজেলা শহরে পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেজিনা ইসলাম। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা ভোর ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। রেজিনা ইসলামের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ জেলা বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রেজিনা ইসলামের মৃত্যুতে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত