চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪
দিনাজপুরের খানসামা উপজেলায় একটি জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে খানসামা থানায় একটি মামলা দায়ের করা হয় এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ভোগডোমা এলাকার হাসান আলীর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪২), খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (৫০), মৃত আব্দুর রউফের ছেলে আতিয়ার রহমান (৪৫), মৃত ফলিল উদ্দীনের ছেলে হাফিজ উদ্দীন (৫০)। পুলিশ জানায়, খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের আত্রাই নদীর পাড়ে জুয়ার আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার উপকরণসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২টি ডাবু, ৬টি ডাবুর গুটি, ১টি প্লাস্টিকের বোর্ড এবং একটি তাস খেলার বান্ডিল উদ্ধার করা হয়েছে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য অনেক অপরাধের জন্ম দেয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জুয়ার আসর থেকে একজন ইউপি সদস্যসহ স্থানীয় ব্যক্তিদের আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, জুয়া সংক্রান্ত অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত