চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ গ্রেফতার

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ গ্রেফতার

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেন (৪৫)-কে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরোজ হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি, এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নিতে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ট্রলারযোগে যাওয়ার সময় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবন এলাকায় হামলার শিকার হন। ওই হামলার ঘটনায় ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিঘলিয়া থানায় মামলা করেন।

মামলায় মোল্লা ফিরোজ হোসেনসহ খালিশপুর, খানজাহান আলী, দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২১৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে ফিরোজ হোসেনকে আদালতে পাঠানো হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৫

featured Image

দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ফিরোজ হোসেন (৪৫)-কে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরোজ হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি, এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নিতে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ট্রলারযোগে যাওয়ার সময় দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবন এলাকায় হামলার শিকার হন। ওই হামলার ঘটনায় ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দিঘলিয়া থানায় মামলা করেন।

মামলায় মোল্লা ফিরোজ হোসেনসহ খালিশপুর, খানজাহান আলী, দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২১৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে ফিরোজ হোসেনকে আদালতে পাঠানো হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত