চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

তালার মদনপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তালার মদনপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মদনপুর বাজারে লতিফ সরদার ও আলিম সরদারের ক্রয়কৃত জমিতে আওয়ামীলীগ নেতা সেলিম সরদারের বিরুদ্ধে ঘর নির্মাণ করে জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এই কাজ করা হয়েছে। সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মৃত আঃ খালেক সরদারের ছেলে সেলিম সরদার এবং তার অনুসারী ১০-১৫ জনের নেতৃত্বে রাতের আঁধারে জমিতে ঘর নির্মাণ করা হয়। স্থানীয় আলিম সরদার, আব্দুস ছাত্তার সরদার এবং লতিফ সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে সেলিম সরদার এই জমিটি খাস দাবি করে দালালদের সাহায্যে রাতের আঁধারে ঘর নির্মাণ করে। লতিফ সরদার আরও জানান, তারা খালেক সরদার ও কাওছার সরদারের কাছ থেকে ৪০ শতক জমি কিনে, জমির যাবতীয় কাগজপত্রও সম্পূর্ণ করেছে। তারপরও সেলিম সরদার এবং তার অনুসারীরা তাদের জমিতে জবরদখল করেছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। অভিযুক্ত সেলিম সরদার বলেন, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত এবং ডিসিআর নিয়ে ঘর নির্মাণ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তালার মদনপুরে আওয়ামীলীগ নেতা কর্তৃক জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৫

featured Image
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মদনপুর বাজারে লতিফ সরদার ও আলিম সরদারের ক্রয়কৃত জমিতে আওয়ামীলীগ নেতা সেলিম সরদারের বিরুদ্ধে ঘর নির্মাণ করে জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এই কাজ করা হয়েছে। সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মৃত আঃ খালেক সরদারের ছেলে সেলিম সরদার এবং তার অনুসারী ১০-১৫ জনের নেতৃত্বে রাতের আঁধারে জমিতে ঘর নির্মাণ করা হয়। স্থানীয় আলিম সরদার, আব্দুস ছাত্তার সরদার এবং লতিফ সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে সেলিম সরদার এই জমিটি খাস দাবি করে দালালদের সাহায্যে রাতের আঁধারে ঘর নির্মাণ করে। লতিফ সরদার আরও জানান, তারা খালেক সরদার ও কাওছার সরদারের কাছ থেকে ৪০ শতক জমি কিনে, জমির যাবতীয় কাগজপত্রও সম্পূর্ণ করেছে। তারপরও সেলিম সরদার এবং তার অনুসারীরা তাদের জমিতে জবরদখল করেছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। অভিযুক্ত সেলিম সরদার বলেন, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত এবং ডিসিআর নিয়ে ঘর নির্মাণ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত