চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর তানোর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামে।

নিহত যুবকটির নাম তারেক ইসলাম (২৫)। তিনি কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এলাকাবাসী ও ঘটনার সূত্রে জানা যায়, তারেক ইসলাম পারিবারিক কলহের জের ধরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারেক ইসলামের এক মাস আগে বিয়ে হয়েছিল এবং তিনি বিভিন্ন উপজেলায় গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে, তারেক ইসলামের আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, লাশের পোস্টমর্টেমের পর আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত করে দেখছে আত্মহত্যার পেছনে আরো কোন কারণ রয়েছে কিনা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

রাজশাহীর তানোর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামে।

নিহত যুবকটির নাম তারেক ইসলাম (২৫)। তিনি কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এলাকাবাসী ও ঘটনার সূত্রে জানা যায়, তারেক ইসলাম পারিবারিক কলহের জের ধরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারেক ইসলামের এক মাস আগে বিয়ে হয়েছিল এবং তিনি বিভিন্ন উপজেলায় গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে, তারেক ইসলামের আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, লাশের পোস্টমর্টেমের পর আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত করে দেখছে আত্মহত্যার পেছনে আরো কোন কারণ রয়েছে কিনা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত