চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞাতনামা বয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞাতনামা বয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার

২৫ ফেব্রুয়ারি রাতে জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি থেকে এক অজ্ঞাতনামা বয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।

মরদেহটি পাওয়ার কার বগি থেকে উদ্ধার করা হয় রাত সোয়া ১১টার দিকে। মৃত ব্যক্তির সাথে একটি ব্যাগ ছিল, পায়ে পিটি শো জুতা, পরনে কালো ফুলপ্যান্ট এবং গায়ে ফুল হাতা শার্ট ছিল। মৃত ব্যক্তি একটি লম্বা ও শুকনো দেহের অধিকারী ছিলেন।

ট্রেনের বেশ কয়েকজন যাত্রীর বর্ণনা অনুযায়ী, মরদেহটির কোনো পরিচয় এখনও জানা যায়নি এবং তার মৃত্যুর কারণও পরিষ্কার নয়। মরদেহটি বর্তমানে জামালপুর রেলওয়ে থানা পুলিশের জিম্মায় আছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞাতনামা বয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

২৫ ফেব্রুয়ারি রাতে জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি থেকে এক অজ্ঞাতনামা বয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।

মরদেহটি পাওয়ার কার বগি থেকে উদ্ধার করা হয় রাত সোয়া ১১টার দিকে। মৃত ব্যক্তির সাথে একটি ব্যাগ ছিল, পায়ে পিটি শো জুতা, পরনে কালো ফুলপ্যান্ট এবং গায়ে ফুল হাতা শার্ট ছিল। মৃত ব্যক্তি একটি লম্বা ও শুকনো দেহের অধিকারী ছিলেন।

ট্রেনের বেশ কয়েকজন যাত্রীর বর্ণনা অনুযায়ী, মরদেহটির কোনো পরিচয় এখনও জানা যায়নি এবং তার মৃত্যুর কারণও পরিষ্কার নয়। মরদেহটি বর্তমানে জামালপুর রেলওয়ে থানা পুলিশের জিম্মায় আছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত