চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে ২ ইট ভাটা বন্ধ ঘোষণা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে ২ ইট ভাটা বন্ধ ঘোষণা
জামালপুরের মেলান্দহে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সুকুমার সাহা ও মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসনিম জাহানের নেতৃত্বে উপজেলার দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা এবং নাংলা ইউনিয়নের চাড়াইলদার এলাকায় অবস্থিত ইএলটি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানাসহ উভয় ইটভাটাকে বন্ধ ঘোষণা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন জামালপুর সেনা ক্যাম্পের ২৬ বীর ইউনিটের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে ১০ জন সেনা সদস্য ও মেলান্দহ থানা পুলিশ। প্রশাসনের এমন পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে ২ ইট ভাটা বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৫

featured Image
জামালপুরের মেলান্দহে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সুকুমার সাহা ও মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসনিম জাহানের নেতৃত্বে উপজেলার দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা এবং নাংলা ইউনিয়নের চাড়াইলদার এলাকায় অবস্থিত ইএলটি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানাসহ উভয় ইটভাটাকে বন্ধ ঘোষণা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন জামালপুর সেনা ক্যাম্পের ২৬ বীর ইউনিটের সার্জেন্ট শাহাদাতের নেতৃত্বে ১০ জন সেনা সদস্য ও মেলান্দহ থানা পুলিশ। প্রশাসনের এমন পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত