চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এশার নামাজের সময় সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিন মারা গেছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরকত আলী মুন্সি দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো এশার নামাজের আজান দেওয়ার পর তিনি সুন্নত নামাজে অংশ নেন। নামাজের সময় সেজদারত অবস্থায় হঠাৎ লুটিয়ে পড়েন। মসজিদের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করলেও দেখা যায়, তিনি মারা গেছেন। নিহতের নাতি হাবিব মিয়া জানান, তার দাদা দীর্ঘদিন ধরেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। সেজদারত অবস্থায় তার মৃত্যু হওয়ায় পরিবার-স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৫

featured Image
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এশার নামাজের সময় সেজদারত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিন মারা গেছেন। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরকত আলী মুন্সি দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো এশার নামাজের আজান দেওয়ার পর তিনি সুন্নত নামাজে অংশ নেন। নামাজের সময় সেজদারত অবস্থায় হঠাৎ লুটিয়ে পড়েন। মসজিদের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করলেও দেখা যায়, তিনি মারা গেছেন। নিহতের নাতি হাবিব মিয়া জানান, তার দাদা দীর্ঘদিন ধরেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। সেজদারত অবস্থায় তার মৃত্যু হওয়ায় পরিবার-স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত