চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবে বিল্লাল মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা নদীর কুলকান্দি ঘাট থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা ছেড়ে যায়। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় স্থানীয় একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪-৫ ঘণ্টা চেষ্টার পর একজনের লাশ উদ্ধার করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ জানান, যমুনা নদীর কুলকান্দি (হার্ডপয়েন্ট) ঘাট থেকে কৃষিকাজের উদ্দেশ্যে কিছু মানুষ খেয়া নৌকায় পার হচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা একটি নৌকা দিয়ে কিছু যাত্রী উদ্ধার করেন এবং কিছু যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছান। তবে তিনজন নিখোঁজ ছিলেন, যার মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৫

featured Image
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবে বিল্লাল মন্ডল (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যমুনা নদীর কুলকান্দি ঘাট থেকে ৪০-৫০ যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা ছেড়ে যায়। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় স্থানীয় একটি নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪-৫ ঘণ্টা চেষ্টার পর একজনের লাশ উদ্ধার করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ জানান, যমুনা নদীর কুলকান্দি (হার্ডপয়েন্ট) ঘাট থেকে কৃষিকাজের উদ্দেশ্যে কিছু মানুষ খেয়া নৌকায় পার হচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা একটি নৌকা দিয়ে কিছু যাত্রী উদ্ধার করেন এবং কিছু যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছান। তবে তিনজন নিখোঁজ ছিলেন, যার মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত