চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ইউনিয়ন কমিটি স্থগিত

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ইউনিয়ন কমিটি স্থগিত
জামালপুরের সরিষাবাড়িতে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলটির ইউনিয়ন কমিটির সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সরিষাবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, এই ইউনিয়নে পূর্বপুরুষদের সময় থেকেই দুই গ্রুপের মধ্যে সমস্যা চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও বড় আকার ধারণ করেছে। শৃঙ্খলা ফেরাতে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ইউনিয়ন কমিটি স্থগিত

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image
জামালপুরের সরিষাবাড়িতে বিলের মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলটির ইউনিয়ন কমিটির সকল কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সরিষাবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, এই ইউনিয়নে পূর্বপুরুষদের সময় থেকেই দুই গ্রুপের মধ্যে সমস্যা চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও বড় আকার ধারণ করেছে। শৃঙ্খলা ফেরাতে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত