চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ আটক ৩

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ আটক ৩
জামালপুর শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রুবেল ও সাইকুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image
জামালপুর শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রুবেল ও সাইকুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনটি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল এবং ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত