চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক
জামালপুর সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান (৪২)। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন, "চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সাথে জড়িত। আরো তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৫

featured Image
জামালপুর সদর উপজেলায় ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান (৪২)। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন, "চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সাথে জড়িত। আরো তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত