চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা পিলখানা ট্রাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা ট্রাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন, যা দেশের জন্য এক অপুরণীয় ক্ষতি। তারা সকলকে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং দেশে যে কোন ধরনের প্রতিবন্ধকতা বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য এবং এনজিও প্রতিনিধিরা। সভার শেষে পিলখানা ট্রাজেডির শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই দিবসটি আমাদের একতা এবং দেশের শান্তি ও উন্নয়নের দিকে অবিচল পথচলার প্রেরণা দিচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা পিলখানা ট্রাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা ট্রাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন, যা দেশের জন্য এক অপুরণীয় ক্ষতি। তারা সকলকে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান এবং দেশে যে কোন ধরনের প্রতিবন্ধকতা বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য এবং এনজিও প্রতিনিধিরা। সভার শেষে পিলখানা ট্রাজেডির শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই দিবসটি আমাদের একতা এবং দেশের শান্তি ও উন্নয়নের দিকে অবিচল পথচলার প্রেরণা দিচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত