চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ৩টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে ৩টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

জয়পুরহাটে অবৈধ ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে মহামান্য হাইকোর্টের আদেশক্রমে এবং জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। এ সময় জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মেসার্স এম কে টি ব্রিকস, দোগাছী ইউনিয়নে জয়পুরহাট গ্রীন ব্রিকস লিঃ এবং মেসার্স এম বি এম-২ ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং তাদের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে আক্কেলপুর উপজেলায় অভিযান পরিচালনা করে মেসার্স আলফালাহ ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটার মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস জানান, "পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার কারণে হাইকোর্টের নির্দেশনা অনুসারে এ অভিযান পরিচালিত হয়েছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ৩টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৫

featured Image

জয়পুরহাটে অবৈধ ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে মহামান্য হাইকোর্টের আদেশক্রমে এবং জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’র নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জয়পুরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। এ সময় জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মেসার্স এম কে টি ব্রিকস, দোগাছী ইউনিয়নে জয়পুরহাট গ্রীন ব্রিকস লিঃ এবং মেসার্স এম বি এম-২ ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং তাদের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে আক্কেলপুর উপজেলায় অভিযান পরিচালনা করে মেসার্স আলফালাহ ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভাটার মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস জানান, "পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার কারণে হাইকোর্টের নির্দেশনা অনুসারে এ অভিযান পরিচালিত হয়েছে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত