চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত শরীয়ত নেজামের সাথীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার, শাস্তি কার্যকর, এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। সমাবেশে শরীয়ত নেজামের পক্ষে বক্তব্য রাখেন,মুফতি শফিকুল ইসলাম, মুফতি আব্দুল বারী তালেব, মুফতি নাজমুল হাসান, প্রফেসর মেহেদী হাসান, মাওলানা আব্দুর রউফ বক্তারা বলেন, "টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা তৌহিদি জনতার ওপর পরিকল্পিত চক্রান্ত। এ ঘটনার জন্য সাদপন্থীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তাছাড়া, এই ধরনের সহিংস কার্যক্রম ভবিষ্যতে রোধ করার জন্য সাদপন্থীদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।" তারা আরও বলেন, তাবলিগ জামাতের ঐক্য ও শান্তি বজায় রাখতে শরীয়ত নেজামের পন্থা অনুসরণ করা জরুরি। এই হত্যাকাণ্ড ও সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৫

featured Image
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত শরীয়ত নেজামের সাথীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার, শাস্তি কার্যকর, এবং তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। সমাবেশে শরীয়ত নেজামের পক্ষে বক্তব্য রাখেন,মুফতি শফিকুল ইসলাম, মুফতি আব্দুল বারী তালেব, মুফতি নাজমুল হাসান, প্রফেসর মেহেদী হাসান, মাওলানা আব্দুর রউফ বক্তারা বলেন, "টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের হামলা তৌহিদি জনতার ওপর পরিকল্পিত চক্রান্ত। এ ঘটনার জন্য সাদপন্থীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তাছাড়া, এই ধরনের সহিংস কার্যক্রম ভবিষ্যতে রোধ করার জন্য সাদপন্থীদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।" তারা আরও বলেন, তাবলিগ জামাতের ঐক্য ও শান্তি বজায় রাখতে শরীয়ত নেজামের পন্থা অনুসরণ করা জরুরি। এই হত্যাকাণ্ড ও সহিংসতার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত