জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর আইয়ুব ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মতুর্জা শিপলু, শ্রমিক নেতা মীর ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বাস মিনিবাস মালিক গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে চেক বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানটি একত্রিত হওয়ার একটি ভালো সুযোগ তৈরি করেছে, যেখানে বাস মিনিবাস মালিকদের মধ্যে ঐক্য এবং একে অপরকে সহায়তার মাধ্যমে সাম্প্রদায়িক ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
জয়পুরহাটে বাস মিনিবাস মালিক গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫