চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারোঘাটি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী পিয়ালের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং মৃত্যু নিশ্চিত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৫

featured Image
জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের বারোঘাটি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পিয়াল আহম্মেদ বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলাম নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী পিয়ালের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং মৃত্যু নিশ্চিত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত