চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা
জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা চৈতী রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জ্যেষ্ঠ সহসভাপতি মাশরেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। সিভিল সার্জন ডা. মো. আল মামুন জানান, এবার জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার মোট ৮২৫টি কেন্দ্রে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৫

featured Image
জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা চৈতী রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জ্যেষ্ঠ সহসভাপতি মাশরেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। সিভিল সার্জন ডা. মো. আল মামুন জানান, এবার জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার মোট ৮২৫টি কেন্দ্রে ১ লাখ ৩৬ হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত