চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উপ শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উপ শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

“দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বে সমাজ, সফল হবে আন্দোলন”—এই স্লোগানকে ধারণ করে জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপ শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় জয়পুরহাট শহরের তা'আলীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজুয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, সাজেদুর রহমান সাজু এবং সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে দাওয়াতি কার্যক্রমের গুণগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উপ শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

“দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বে সমাজ, সফল হবে আন্দোলন”—এই স্লোগানকে ধারণ করে জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপ শাখা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় জয়পুরহাট শহরের তা'আলীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজুয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, সাজেদুর রহমান সাজু এবং সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে দাওয়াতি কার্যক্রমের গুণগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনকে সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত