চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রায় ২ হাজার শ্রমিকের হাতে সেমাই, চিনি, দুধ ও প্যাকেটজাত ময়দা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত ও অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন।

এ সময় ৫ আগস্ট পরবর্তী সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সড়ক সম্পাদক ছানোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও উপদেষ্টা আমিনুর রহমান।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আজ আমরা এক কঠিন সময় পার করছি। এরপরও শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, “৫ আগস্ট পূর্ববর্তী নেতাকর্মীরা সংগঠনটিকে ধ্বংস করে দিয়েছে। এরপরও আমরা নতুন করে হাল ধরার চেষ্টা করছি।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৫

featured Image

জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নিয়মিত সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রায় ২ হাজার শ্রমিকের হাতে সেমাই, চিনি, দুধ ও প্যাকেটজাত ময়দা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত ও অসুস্থ শ্রমিকদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন।

এ সময় ৫ আগস্ট পরবর্তী সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সড়ক সম্পাদক ছানোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও উপদেষ্টা আমিনুর রহমান।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, “আজ আমরা এক কঠিন সময় পার করছি। এরপরও শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, “৫ আগস্ট পূর্ববর্তী নেতাকর্মীরা সংগঠনটিকে ধ্বংস করে দিয়েছে। এরপরও আমরা নতুন করে হাল ধরার চেষ্টা করছি।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত