জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব। রাজনৈতিক ও পারিবারিক কাজে উপজেলা এসে, ইফতার পরিবারের সঙ্গে করার কথা ছিল তার। কিন্তু ঘাতক সিএনজি তার জীবন কেড়ে নিলো।
সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ৫টা ৩ মিনিটের দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে দলীয় সূত্র জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব রাজনৈতিক এবং পারিবারিক কাজে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এসেছিলেন। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ইফতার করবেন বলে বের হন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করেছে। বিপ্লবের মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৫