চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল মোড় নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) এবং একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলু বোঝাই একটি ট্রাক নিচিন্তা থেকে ইটাখোলার দিকে যাচ্ছিল। মুন্দাইল মোড়ে পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের সামনে ধাক্কা খায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান, এবং অপরজনকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৫

featured Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল মোড় নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) এবং একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলু বোঝাই একটি ট্রাক নিচিন্তা থেকে ইটাখোলার দিকে যাচ্ছিল। মুন্দাইল মোড়ে পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের সামনে ধাক্কা খায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান, এবং অপরজনকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত