চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাইভেট কার ও অটোভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার, ১৮ মার্চ বিকেল ৩:১০ মিনিটে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আছেন কালাই উপজেলার ভূগোইল গ্রামের ইদ্রিস মন্ডল (৬৫) ও মোফাজ্জল মন্ডল (৪২)। এছাড়া, অটোভ্যান চালক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় থানাপুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভূগোইল গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোভ্যানটি দুটি যাত্রী নিয়ে পুনট বাজারের দিকে আসছিল। অপরদিকে, একটি প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিল। বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয়রা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান। পুলিশ প্রাইভেট কার চালককে আটক করলেও, স্থানীয়রা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে ভূগোইল গ্রামে নিয়ে যায়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ প্রাইভেট কার চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে এটি স্বাভাবিক হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, “প্রাইভেট কার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। প্রাইভেট কার চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেট কার-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত