চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ছেলের গ্রেফতার আতঙ্কে পিতার মৃত্যু

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছেলের গ্রেফতার আতঙ্কে পিতার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে পুলিশের অভিযানের সময় তরিকুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। মৃত তরিকুল ওই গ্রামের এন্তাজ আলির ছেলে। নিহতের স্ত্রী অজেফা বেগম জানান, তার ছেলে সুমন প্রতিবেশীর করা একটি মারামারির মামলার আসামি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল সুমনকে আটক করতে তাদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সুমন বাড়িতে না থাকায় পুলিশ তাকে পায়নি। তবে পুলিশ আসার খবর শুনে তরিকুল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অজেফা জানান, আতঙ্কে তরিকুল বাড়ির একটি গোয়ালঘরের কোঠায় আশ্রয় নেন। সেখানেই তিনি হার্ট অ্যাটাক করেন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ বুধবার দুপুরে তরিকুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, "আদালতের পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে পুলিশের একটি দল অভিযানে গেলে তার পিতা তরিকুল আতঙ্কগ্রস্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।" ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনার জন্য পুলিশের অভিযানকে দায়ী করে আলোচনা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছেলের গ্রেফতার আতঙ্কে পিতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত