চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন, এবং আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় একজনের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান, আর বাকি তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে উঠে আসেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন, যাতে তিনজনই গুরুতর আহত হন।

পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হলে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশি প্রহরায় রয়েছেন। নিহত যুবকের পরিচয় জানা চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

featured Image

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন, এবং আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। তবে নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় একজনের কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান, আর বাকি তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে সোয়ারীঘাটের চম্পাতলী ঘাটে উঠে আসেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন, যাতে তিনজনই গুরুতর আহত হন।

পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থার অবনতি হলে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশি প্রহরায় রয়েছেন। নিহত যুবকের পরিচয় জানা চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত