চেক পোস্ট

মূল পাতা

বিজ্ঞান ও প্রযুক্তি

ছাত্র আন্দোলনকারীদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছাত্র আন্দোলনকারীদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ
বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ চালিয়েছে একটি হ্যাকার গ্রুপ। ১ জানুয়ারি থেকে তিনটি আইডি সাইবার হামলার শিকার হয়েছে, যার মধ্যে সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি অন্তর্ভুক্ত। এছাড়া, বিভিন্ন আতঙ্কের কারণে আরও কয়েকজন সমন্বয়ক এবং উপদেষ্টা নিজেদের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, আইডি হারানো ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, সাইবার হামলা শুরু হওয়ার পর, ‘ক্র্যাক প্লাটুন’ নামক একটি হ্যাকার গ্রুপ নিজেদের দায় স্বীকার করেছে। বুধবার সন্ধ্যা থেকেই এসব আইডি ডিজঅ্যাকটিভ হতে শুরু করে। একাধিক সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম বিষয়টি নিশ্চিত করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। আইডি পুনরুদ্ধারের জন্য মেটা (ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে, গণঅভ্যুত্থানের পক্ষের একটি সাইবার নিরাপত্তা গ্রুপ দাবি করেছে, এই হামলার পেছনে আওয়ামী লীগের ডিজিটাল থিংক ট্যাঙ্ক ‘সিআরআই’ এর হাত থাকতে পারে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্র আন্দোলনকারীদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৫

featured Image
বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ চালিয়েছে একটি হ্যাকার গ্রুপ। ১ জানুয়ারি থেকে তিনটি আইডি সাইবার হামলার শিকার হয়েছে, যার মধ্যে সায়েদ আবদুল্লাহ, তালাত রাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি অন্তর্ভুক্ত। এছাড়া, বিভিন্ন আতঙ্কের কারণে আরও কয়েকজন সমন্বয়ক এবং উপদেষ্টা নিজেদের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের আইসিটিবিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, আইডি হারানো ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, সাইবার হামলা শুরু হওয়ার পর, ‘ক্র্যাক প্লাটুন’ নামক একটি হ্যাকার গ্রুপ নিজেদের দায় স্বীকার করেছে। বুধবার সন্ধ্যা থেকেই এসব আইডি ডিজঅ্যাকটিভ হতে শুরু করে। একাধিক সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম বিষয়টি নিশ্চিত করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। আইডি পুনরুদ্ধারের জন্য মেটা (ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে, গণঅভ্যুত্থানের পক্ষের একটি সাইবার নিরাপত্তা গ্রুপ দাবি করেছে, এই হামলার পেছনে আওয়ামী লীগের ডিজিটাল থিংক ট্যাঙ্ক ‘সিআরআই’ এর হাত থাকতে পারে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত