চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চোরাচালান বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করব - পুলিশ সুপার

প্রকাশ : ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চোরাচালান বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করব - পুলিশ সুপার
সুনামগঞ্জ জেলায় কর্মরত মূল ধারার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। মতবিনিময় সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চান। এসময় উপস্থিত সাংবাদিকরা জলমহাল লুট, চোরাচালান, চাঁদাবাজি, মাদক, ট্রাফিক ব্যবস্থাসহ দিরাই-শাল্লা এবং জগন্নাথপুর উপজেলায় একাধিক হামলা-মামলাসহ সংঘর্ষের নানা বিষয়ে পুলিশ সুপারকে অবগত করেন। চোরাচালান প্রসঙ্গে পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, "আমি মাত্র যোগদান করেছি, আমাকে বোঝার সময়টুকু দিতে হবে। চোরাচালান বন্ধে আমি দ্রুত কার্যকর পদক্ষেপ নেব।" তিনি আরও বলেন, "সকলের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, বালুমহাল, জলমহাল, মৎস্য এবং নৌপথে চাঁদাবাজি সুনামগঞ্জের বড় সমস্যা। দিরাই ও শাল্লায় সংঘর্ষে হাতে তৈরি দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এটি দেখেছি, তাদের নাম ও ছবি পেয়েছি, যেভাবেই হোক দ্রুত তাদের গ্রেফতার করা হবে।" তিনি আরও বলেন, "ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সদর থানার ওসি ও ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) সাথে বসবো। মানুষের চলাচল আরও সহজ করতে আমি অবশ্যই চেষ্টা করব। সর্বোপরি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।" মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চোরাচালান বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করব - পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৫

featured Image
সুনামগঞ্জ জেলায় কর্মরত মূল ধারার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। মতবিনিময় সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চান। এসময় উপস্থিত সাংবাদিকরা জলমহাল লুট, চোরাচালান, চাঁদাবাজি, মাদক, ট্রাফিক ব্যবস্থাসহ দিরাই-শাল্লা এবং জগন্নাথপুর উপজেলায় একাধিক হামলা-মামলাসহ সংঘর্ষের নানা বিষয়ে পুলিশ সুপারকে অবগত করেন। চোরাচালান প্রসঙ্গে পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, "আমি মাত্র যোগদান করেছি, আমাকে বোঝার সময়টুকু দিতে হবে। চোরাচালান বন্ধে আমি দ্রুত কার্যকর পদক্ষেপ নেব।" তিনি আরও বলেন, "সকলের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, বালুমহাল, জলমহাল, মৎস্য এবং নৌপথে চাঁদাবাজি সুনামগঞ্জের বড় সমস্যা। দিরাই ও শাল্লায় সংঘর্ষে হাতে তৈরি দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এটি দেখেছি, তাদের নাম ও ছবি পেয়েছি, যেভাবেই হোক দ্রুত তাদের গ্রেফতার করা হবে।" তিনি আরও বলেন, "ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সদর থানার ওসি ও ট্রাফিক ইন্সপেক্টরের (টিআই) সাথে বসবো। মানুষের চলাচল আরও সহজ করতে আমি অবশ্যই চেষ্টা করব। সর্বোপরি, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।" মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত