চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চিরিরবন্দরে মাদকাসক্ত দেবরের আঘাতে ভাবি আহত

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চিরিরবন্দরে মাদকাসক্ত দেবরের আঘাতে ভাবি আহত

দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে দেবরের মারধরের শিকার হয়ে বড়ভাবি বিলকিস বেগম আহত হয়েছেন। তিনি বর্তমানে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বড় ভাই, স্কুল শিক্ষক মোমিনুল ইসলাম বাদি হয়ে ৬ মার্চ রাতে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে ২৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর (দীঘিপাড়া) গ্রামে। মামলার এজাহারে বাদি মোমিনুল ইসলাম জানান, পিতা শাহান উদ্দিনের মৃত্যুর পর থেকেই পারিবারিক জমি-জমা নিয়ে ছোটভাই মোশারফ হোসেন তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এতে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারপিটের ঘটনা ঘটতো, যা একাধিকবার স্থানীয়ভাবে সালিশ মিমাংসা করেও সমাধান হয়নি।

মোমিনুল ইসলাম আরও জানান, ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় ছোটভাই মোশারফ হোসেন বাড়ির সামনে এসে আবারও গালিগালাজ শুরু করলে তার স্ত্রী বিলকিস বেগম প্রতিবাদ জানায়। এর পর মোশারফ হোসেন, তার স্ত্রী মোছাঃ জেসমিন বেগম ও মেয়েসহ অন্যরা বিলকিস বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। তার ছেলে মিনহাজুল ইসলাম (২০) এগিয়ে এসে মাকে রক্ষা করতে গেলে, মোশারফ হোসেন ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করে আহত করে। পরে প্রতিবেশীদের সহায়তায় মা ও ছেলেকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে, ৬ মার্চ সন্ধ্যায় মাদকাসক্ত মোশারফ হোসেন সঙ্গীয় কয়েকজনকে নিয়ে আবারও হামলার চেষ্টা করলে, মোমিনুল ইসলাম থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায়, মোশারফ হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও, তাকে বাড়ি ও বাজারে পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ বলেন, এজাহার পেয়েছি এবং প্রকৃত ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চিরিরবন্দরে মাদকাসক্ত দেবরের আঘাতে ভাবি আহত

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত