চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চিরিরবন্দরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চিরিরবন্দরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
দিনাজপুরের চিরিরবন্দর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় থানা চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপস্থিত সকলের নিকট মাদক, সন্ত্রাস, ভূমি দখল, বাল্যবিবাহসহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে সুবিধা-অসুবিধার কথা গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলার সুধীসমাজ, গ্রামপুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিসহ অন্তত দু’শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চিরিরবন্দরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
দিনাজপুরের চিরিরবন্দর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় থানা চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন উপস্থিত সকলের নিকট মাদক, সন্ত্রাস, ভূমি দখল, বাল্যবিবাহসহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে সুবিধা-অসুবিধার কথা গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলার সুধীসমাজ, গ্রামপুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিসহ অন্তত দু’শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত