চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জের পূর্ব ও পশ্চিম শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের জন্য নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: সালাহউদ্দিন সোহাগ এবং পশ্চিম শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বায়জিদ বুস্তামী। এছাড়া, সদস্যদের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো: আব্দুল্লাহ এবং মো: মামুন আলি। এ নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহনপুরে পূর্ব ছাত্রশিবিরের অফিসে অনুষ্ঠিত হয়। সেখানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান এবং রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবির তিনটি শাখায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে - চাঁপাইনবাবগঞ্জ শহর, পূর্ব ও পশ্চিম শাখা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৫

featured Image
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জের পূর্ব ও পশ্চিম শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ সালের জন্য নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: সালাহউদ্দিন সোহাগ এবং পশ্চিম শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বায়জিদ বুস্তামী। এছাড়া, সদস্যদের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো: আব্দুল্লাহ এবং মো: মামুন আলি। এ নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহনপুরে পূর্ব ছাত্রশিবিরের অফিসে অনুষ্ঠিত হয়। সেখানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান এবং রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবির তিনটি শাখায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে - চাঁপাইনবাবগঞ্জ শহর, পূর্ব ও পশ্চিম শাখা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত