চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পাশে  বুলবুল

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পাশে  বুলবুল
ঈদের আগের দিন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে বনলতা ট্রেনের ধাক্কায় আমনুরা কেন্দুল এলাকার মেহেদি হাসান (সবুজ) নামের এক যুবক নিহত হন। নিহত সবুজ ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এই দুঃসংবাদ পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল নিহত সবুজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। তিনি নিহতের পরিবারের হাতে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।  

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পাশে  বুলবুল

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৫

featured Image
ঈদের আগের দিন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে বনলতা ট্রেনের ধাক্কায় আমনুরা কেন্দুল এলাকার মেহেদি হাসান (সবুজ) নামের এক যুবক নিহত হন। নিহত সবুজ ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এই দুঃসংবাদ পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল নিহত সবুজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। তিনি নিহতের পরিবারের হাতে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।  

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত