চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা: আসামীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবি

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা: আসামীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবি
চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক, আব্দুল সাত্তার ও তোবজুল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের গ্রেফতার এবং বাদির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে নিহত দুই কৃষকের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুল সাত্তারের মেয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রাশিদা খাতুন। তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে কিছু ভূমিদস্যু জোরপূর্বক তাদের জমি দখল করতে যায়। এই সময় তার পিতা আব্দুল সাত্তার ও আত্মীয় তোবজুল ইসলাম বাধা দিতে গেলে দুষ্কৃতকারীরা তাদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। তবে, পরে ৫ জন জামিনে মুক্ত হয়ে বাদির পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়। এই কারণে নিহত পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে তারা সকল আসামীদের গ্রেফতার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন নিহত সাত্তারের ছোট ছেলে সাফিউর ইসলাম, আত্মীয় আসগার আলী, নিহত তোবজুলের স্ত্রী রাজিয়া খাতুন, ছেলে সেনারুলসহ অন্যান্য পরিবারের সদস্যরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা: আসামীদের গ্রেফতার ও নিরাপত্তার দাবি

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৫

featured Image
চাঁপাইনবাবগঞ্জে দুই কৃষক, আব্দুল সাত্তার ও তোবজুল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের গ্রেফতার এবং বাদির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে নিহত দুই কৃষকের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুল সাত্তারের মেয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রাশিদা খাতুন। তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে কিছু ভূমিদস্যু জোরপূর্বক তাদের জমি দখল করতে যায়। এই সময় তার পিতা আব্দুল সাত্তার ও আত্মীয় তোবজুল ইসলাম বাধা দিতে গেলে দুষ্কৃতকারীরা তাদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। তবে, পরে ৫ জন জামিনে মুক্ত হয়ে বাদির পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেয়। এই কারণে নিহত পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। সংবাদ সম্মেলন থেকে তারা সকল আসামীদের গ্রেফতার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন নিহত সাত্তারের ছোট ছেলে সাফিউর ইসলাম, আত্মীয় আসগার আলী, নিহত তোবজুলের স্ত্রী রাজিয়া খাতুন, ছেলে সেনারুলসহ অন্যান্য পরিবারের সদস্যরা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত