দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করা হয়েছে। পরে, জব্দকৃত চালগুলো কয়েকটি মাদরাসা ও এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চালগুলো কিনে মজুদ করার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন খবর পেয়ে বিতরণ করা চাল কিনে মজুদ করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। সেখান থেকে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করা হয়। অভিযানে কোনো অপরাধী পাওয়া না গেলেও, চালগুলো অবৈধভাবে মজুদকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়, এবং পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।" তিনি আরও জানান, জব্দকৃত চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হবে।