চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের বাজার মনিটরিং

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের বাজার মনিটরিং

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার আজ সকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাচা বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং বাজারের দাম পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোজ্য তেলের সরবরাহ সাভাবিক রাখার বিষয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

অভিযানে কেসিসির প্রশাসক ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং পবিত্র রমজান মাসে অহেতুক মূল্যবৃদ্ধি না করার জন্য সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের নিকট নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যগুলির সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেসিসির বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের বাজার মনিটরিং

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৫

featured Image

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার আজ সকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাচা বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং বাজারের দাম পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোজ্য তেলের সরবরাহ সাভাবিক রাখার বিষয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

অভিযানে কেসিসির প্রশাসক ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং পবিত্র রমজান মাসে অহেতুক মূল্যবৃদ্ধি না করার জন্য সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের নিকট নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যগুলির সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেসিসির বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত