চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু
খুলনা সার্কিট হাউজে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা প্রহরী জহিরুল ইসলাম (৩৮) ইন্তেকাল করেছেন।ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১৮ জানুয়ারি বিকাল ৪টা ২১ মিনিটে খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ মেঝেতে পড়ে যান। সার্কিট হাউজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জহিরুল ইসলাম অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি ডিউটিতে নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুল ইসলামের মৃত্যুতে সার্কিট হাউজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং বিষয়টি নিশ্চিত করেছে। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৫

featured Image
খুলনা সার্কিট হাউজে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা প্রহরী জহিরুল ইসলাম (৩৮) ইন্তেকাল করেছেন।ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১৮ জানুয়ারি বিকাল ৪টা ২১ মিনিটে খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ মেঝেতে পড়ে যান। সার্কিট হাউজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জহিরুল ইসলাম অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি ডিউটিতে নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুল ইসলামের মৃত্যুতে সার্কিট হাউজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং বিষয়টি নিশ্চিত করেছে। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত