চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
খুলনা জেলা ও মহানগর যুবদলের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন এই দুটি আংশিক কমিটি অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবদলের নেতৃত্ব: আহবায়ক - ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব - নাহিদুজ্জামান জনি। মহানগর যুবদলের নেতৃত্ব: আহবায়ক - আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব - রবিউল ইসলাম রুবেল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুণ ও যুব প্রজন্মকে নতুন বাংলাদেশ গঠনে সাহসী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ উপলক্ষে খুলনা বিএনপির নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন - বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মো: মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সদস্য সচিব মো: শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত