চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ল্যাবরেটরি অ্যান্ড অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান। আজ (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম সাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫-এর ১৩(১) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. শামীম আহমেদ খানকে চার বছরের জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত করা হয়। নিয়োগের শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বর্তমানে পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৫

featured Image
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ল্যাবরেটরি অ্যান্ড অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান। আজ (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম সাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫-এর ১৩(১) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. শামীম আহমেদ খানকে চার বছরের জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত করা হয়। নিয়োগের শর্তাবলিতে উল্লেখ করা হয়েছে ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বর্তমানে পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত