চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার ৬ টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার ৬ টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ ৯ ফেব্রুয়ারি নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে ৩ টি আসনের প্রার্থীতা ঘোষণা করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে আরও ৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন- খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা): বটিয়াঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমীর শেখ আবু ইউসুফ। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা, ১৬-৩১ নং ওয়ার্ড): কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াত ইসলামীর সেক্রেটারী এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলী, ১-১৫ নং ওয়ার্ড, আড়ংঘাটা যোগীপোল ইউনিয়ন): কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা): খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনার ৬ টি আসনের সবকয়টিতে প্রার্থী ঘোষণা করেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার ৬ টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ ৯ ফেব্রুয়ারি নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে ৩ টি আসনের প্রার্থীতা ঘোষণা করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে আরও ৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন- খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা): বটিয়াঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমীর শেখ আবু ইউসুফ। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা, ১৬-৩১ নং ওয়ার্ড): কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াত ইসলামীর সেক্রেটারী এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহানআলী, ১-১৫ নং ওয়ার্ড, আড়ংঘাটা যোগীপোল ইউনিয়ন): কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা): খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবীরুল ইসলাম। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): কেন্দ্রীয় মজলিসে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনার ৬ টি আসনের সবকয়টিতে প্রার্থী ঘোষণা করেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত