চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সাবেক এমপি বাবুর ১৩ বিঘা জমি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সাবেক এমপি বাবুর ১৩ বিঘা জমি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ১৩ বিঘা জমি জব্দ এবং ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মোহাম্মদপুরে ২ একর জমি, খুলনায় দুটি বাড়ি, কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ১৩ বিঘা জমি জব্দ করা হয়েছে। এর পাশাপাশি, বাবুর ১৪টি ব্যাংক হিসাবের ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এসব সম্পত্তির মূল্য প্রায় ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা ধরা হয়েছে।

মঙ্গলবার, ১৮ মার্চ, দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদিন এই জব্দ ও অবরুদ্ধকরণের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঠিকাদারি ব্যবসা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ উঠেছে। অনুসন্ধানকালে আরও জানা যায়, অভিযুক্তরা তাদের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যাতে মামলার ধারাবাহিকতা ব্যাহত হয়ে যায়।

এ কারণে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের জন্য তাদের স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

এই আদেশের মাধ্যমে দুদক আশাবাদী যে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সাবেক এমপি বাবুর ১৩ বিঘা জমি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত