চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

খুলনার খালিশপুরে বাসের ধাক্কায় মো: রুস্তম আলী হাওলাদার (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার পাশে গ্যাস পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি খালিশপুর এলাকার হাউজিং ক্যাম্পের বাসিন্দা এবং হাসেম হাওলাদারের ছেলে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ৯ টার দিকে রুস্তম আলী হাওলাদার মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এনা পরিবহনের একটি বাস খুলনা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসের ধাক্কায় রুস্তম আলী রাস্তার ওপর পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯ টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়। বর্তমানে রুস্তম আলী হাওলাদারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৫

featured Image

খুলনার খালিশপুরে বাসের ধাক্কায় মো: রুস্তম আলী হাওলাদার (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার পাশে গ্যাস পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি খালিশপুর এলাকার হাউজিং ক্যাম্পের বাসিন্দা এবং হাসেম হাওলাদারের ছেলে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ৯ টার দিকে রুস্তম আলী হাওলাদার মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এনা পরিবহনের একটি বাস খুলনা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগামী ওই বাসের ধাক্কায় রুস্তম আলী রাস্তার ওপর পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯ টার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশকে খবর দেয়। বর্তমানে রুস্তম আলী হাওলাদারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত