চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় মাদক কারবারিকে কুপিয়ে জখম

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় মাদক কারবারিকে কুপিয়ে জখম

খুলনায় মাদক বিক্রিকে কেন্দ্র করে একরাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লবনচরা থানাধীন উত্তর হরিনটানা হাওড়া ব্রিজ প্রেম গলির মধ্যে এ ঘটনা ঘটে।

একরামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার তোতার ব্রিজ সংলগ্ন জনৈক তোতা মিয়ার ছেলে।

স্থানীয়দের দাবি, আহত একরাম একজন মাদক কারবারি, যার বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জেরে রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে একরামের শরীরে এলোপাতাড়ি আঘাত করে।

হামলার ফলে তার ডান পা ও ডান হাত গুরুতরভাবে জখম হয়, এবং শরীরের চামড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়।

এলাকাবাসী একরামকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় মাদক কারবারিকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত