চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’
খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত 'শেখ বাড়ি' বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি ঘিরে ফেলে এবং পরে দুটি বুলডোজার দিয়ে প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। বাড়িটি সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সোহেল উদ্দিনের বাসস্থান হিসেবে পরিচিত ছিল। এ সময় ছাত্র-জনতা 'শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও' এবং 'স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও' স্লোগান দেয়। এর আগে ৪ ও ৫ আগস্ট বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতা সেখানে জড়ো হয়ে 'জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে' এবং 'জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে' স্লোগান দেয়। উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত 'শেখ বাড়ি' বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি ঘিরে ফেলে এবং পরে দুটি বুলডোজার দিয়ে প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। বাড়িটি সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সোহেল উদ্দিনের বাসস্থান হিসেবে পরিচিত ছিল। এ সময় ছাত্র-জনতা 'শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও' এবং 'স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও' স্লোগান দেয়। এর আগে ৪ ও ৫ আগস্ট বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতা সেখানে জড়ো হয়ে 'জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে' এবং 'জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে' স্লোগান দেয়। উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত