চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ চলাকালীন এ মর্মান্তিক ঘটনা ঘটে। শেখ দিদারুল ইসলাম দিদার ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় রানাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীরা দিদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৫

featured Image

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ চলাকালীন এ মর্মান্তিক ঘটনা ঘটে। শেখ দিদারুল ইসলাম দিদার ছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় রানাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীরা দিদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত