চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় বাটা, ডমিনোস ও কেএফসিতে হামলা-ভাঙচুর: ২৯০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় বাটা, ডমিনোস ও কেএফসিতে হামলা-ভাঙচুর: ২৯০০ জনের বিরুদ্ধে মামলা

খুলনার বাটা, ডমিনোস এবং কেএফসির শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দায়ের হওয়া এসব মামলায় প্রায় ২ হাজার ৯০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাটা শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলাম দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি শোরুমের ম্যানেজার সুজন মণ্ডল দায়ের করা মামলায় ৭০০-৮০০ জন এবং ডমিনোস পিৎজা শোরুমের ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭০০-৮০০ জন আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদীরা উল্লেখ করেছেন, তাদের প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ লুটপাট এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা সংস্থার তথ্য, এবং আশপাশের ব্যবসায়ীদের সাক্ষ্য-প্রমাণ যাচাই করে জড়িতদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।

এদিকে, সোমবার রাতে খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করা ৩১ জনকে আজ (বুধবার) তিনটি মামলায় গ্রেফতার দেখানো হবে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে একদল সুযোগসন্ধানী লোক বিক্ষোভের আড়ালে এই তিনটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।

পুলিশ বলছে, এই ঘটনার সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় বাটা, ডমিনোস ও কেএফসিতে হামলা-ভাঙচুর: ২৯০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

featured Image

খুলনার বাটা, ডমিনোস এবং কেএফসির শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দায়ের হওয়া এসব মামলায় প্রায় ২ হাজার ৯০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাটা শোরুমের ম্যানেজার তৌহিদুল ইসলাম দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি শোরুমের ম্যানেজার সুজন মণ্ডল দায়ের করা মামলায় ৭০০-৮০০ জন এবং ডমিনোস পিৎজা শোরুমের ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭০০-৮০০ জন আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদীরা উল্লেখ করেছেন, তাদের প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ লুটপাট এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা সংস্থার তথ্য, এবং আশপাশের ব্যবসায়ীদের সাক্ষ্য-প্রমাণ যাচাই করে জড়িতদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।

এদিকে, সোমবার রাতে খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করা ৩১ জনকে আজ (বুধবার) তিনটি মামলায় গ্রেফতার দেখানো হবে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলাকালে একদল সুযোগসন্ধানী লোক বিক্ষোভের আড়ালে এই তিনটি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।

পুলিশ বলছে, এই ঘটনার সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত