চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় দোনালা বন্দুক, তাজা কার্তুজসহ আটক ২ জন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় দোনালা বন্দুক, তাজা কার্তুজসহ আটক ২ জন

খুলনার রুপসা উপজেলায় কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮), তারা দুজনই রুপসা থানার বাসিন্দা।

খুলনা কোস্ট গার্ডের পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো: প্রান্তিক উজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ২ টার দিকে রুপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন, যেখানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ দুজন দুস্কৃতিকারীকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় দোনালা বন্দুক, তাজা কার্তুজসহ আটক ২ জন

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৫

featured Image

খুলনার রুপসা উপজেলায় কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮), তারা দুজনই রুপসা থানার বাসিন্দা।

খুলনা কোস্ট গার্ডের পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো: প্রান্তিক উজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ২ টার দিকে রুপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন, যেখানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজসহ দুজন দুস্কৃতিকারীকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত