চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার, তিনজন ডাকাত গ্রেফতার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার, তিনজন ডাকাত গ্রেফতার
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে অন্যত্র সংঘটিত অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীরা যাতে খুলনা মহানগরীতে আশ্রয় নিতে না পারে, সেজন্য তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা খুলনা মহানগরীতে আশ্রয় নিয়েছে—এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে হরিনটানা থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল রায়ের মহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়া (২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজেকে জড়িত বলে স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে, খানজাহানআলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা (৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদার (৫২) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ টাকা, ৪৯টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের উদ্ধারকৃত মালামালসহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধার, তিনজন ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫

featured Image
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে অন্যত্র সংঘটিত অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীরা যাতে খুলনা মহানগরীতে আশ্রয় নিতে না পারে, সেজন্য তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা খুলনা মহানগরীতে আশ্রয় নিয়েছে—এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে হরিনটানা থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল রায়ের মহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়া (২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজেকে জড়িত বলে স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে, খানজাহানআলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা (৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদার (৫২) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ টাকা, ৪৯টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের উদ্ধারকৃত মালামালসহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত